সীমান্ত এলাকার অপরাধ নিয়ে অপু বিশ্বাসের সিনেমা ‘শিকার’

Aug 14, 2026 - 20:04
 0  18
সীমান্ত এলাকার অপরাধ নিয়ে অপু বিশ্বাসের সিনেমা ‘শিকার’
চিত্রনায়িকা অপু বিশ্বাস: ছবি সংগ্রহিত

সীমান্তবর্তী এলাকার নানারকম অপরাধ-অনিয়মকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলার সিনেমাশিকার ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শিকারে দেখা মিলবে কলকাতার তিন জনপ্রিয় অভিনেতার। 

 

কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, নবাগত মুরতজা পলাশ, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় শ্যাম ভট্টাচার্য। 

 

নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, সম্প্রতি নেপালে শুরু হয়েছেশিকার’-এর শুটিং। বাংলাদেশ ভারতের শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে নেপালের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে। 

রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় শ্যাম ভট্টাচার্য তিনজনেরই বাংলাদেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে শ্যাম ভট্টাচার্য সাম্প্রতিক সময়েবরবাদরাক্ষসসিনেমায় অভিনয় করেছেন। 

 

নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘‘চরিত্রের প্রয়োজনেই রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় শ্যাম ভট্টাচার্যকে নেওয়া হয়েছে। সবাই অনেক এফোর্ট দিচ্ছেন। আশা করছি, সবাই মিলে দর্শকদের দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব।

 

সিনেমার গল্প প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকার অপরাধকে কেন্দ্র করেইশিকার’-এর গল্প। এতে বাংলাদেশ ভারত দুই দেশের প্রেক্ষাপটই তুলে ধরা হচ্ছে। তার ভাষায়, গল্প সিম্পল হলেও সেটি কীভাবে ইউনিক হয়ে উঠতে পারে, ‘শিকারছবিতে সেটিই দেখা যাবে।

নির্মাতা জানিয়েছেন, নেপালে প্রায় ২৫ দিনশিকার’-এর শুটিং হবে। নেপাল অংশের কাজ শেষ করে দেশে ফিরবেন শিল্পী কলাকুশলীরা। 

 

এরপর বাংলাদেশে আরও প্রায় এক সপ্তাহ শুটিং চলবে। দৃশ্যধারণ শেষ হলে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। এরপরই সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হবে। 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow