ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

Aug 12, 2026 - 19:06
 0  15
ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী
আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানানো শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল ১৯৭১ সালকে ছোট করার এবং ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফাতেহা পাঠ পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাকে ইতিহাস থেকে মুছে ফেলার যেকোনো অপচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ। জনগণ সবকিছু দেখছে এবং কাকে খুশি করার জন্য এসব করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তরও জনগণই দেবে।

ইতিহাসের ধারাবাহিকতা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “১৯৭১ আমাদের গৌরবের ইতিহাস। ১৯৯০-এর গণতান্ত্রিক আন্দোলনও আমাদের গৌরবের ইতিহাস। একইভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানও আমাদের গৌরবের ইতিহাস। আমরা কোনো ইতিহাসকে ছোট করি না, কোনো ইতিহাসকে বড় করে অন্য ইতিহাসকে মুছে দিতে চাই না।

তিনি আরও জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৪৫০ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। মানুষের হৃদয়ে যে ইতিহাস লেখা রয়েছে, কোনো রাজনৈতিক দল চাইলেই তা মুছে ফেলতে পারবে না।

আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, “কোকো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্রীড়ার ওপর যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়িত হলে তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

এসময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ ক্রিকেট বোর্ড ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow