চৌহালীতে  বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Sep 1, 2026 - 22:50
 0  21
চৌহালীতে  বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জের চৌহালীতে  জাতীয়তাবাদি দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার( ১ সেপ্টেম্বর) টানা বৃষ্টি উপেক্ষা করে সকাল সাড়ে ১১ টার সময় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে চৌহালী  উপজেলা  বিএনপি’র আয়োজনে  কাঁঠাল বাগান  চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এসময় প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন,   বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

উপজেলা বিএনপি’র সাবেক  সভাপতি  মো: জাহিদ মোল্লার  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও  আরও  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow