আশুলিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

Aug 12, 2026 - 19:26
Aug 12, 2026 - 19:29
 0  11
আশুলিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২
স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার সানভি ও নাজিম

ঢাকার আশুলিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনএনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভি তার সহযোগী নাজিম। তবে অপহরণের মূল অভিযুক্ত শাকিল এখনো পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন শাকিল তার সহযোগীরা। গত সোমবার সকালে ওই ছাত্রীকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন তার মা। পরে দুপুরে তাকে নিয়ে আসতে গিয়ে জানতে পারেন, বেলা ২টার দিকে স্কুলগেটের সামনে থেকে শাকিল তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে এনসিপি নেতা সানভি নাজিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অপহরণের ঘটনায় তাদের সরাসরি ইন্ধন সহযোগিতা ছিল। এর ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং ঘটনার মূল অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow