চৌহালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ কর্মী

Jun 1, 2026 - 15:25
Jun 1, 2026 - 15:28
 0  20
চৌহালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ কর্মী

সিরাজগঞ্জের চৌহালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মীর ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ কর্মী এস.এন. সাব্বিরকে রোববার বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই পূর্বপাড়া থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় আটক করে পুলিশ। এস.এন. সাব্বির হোসেন (১৯) চরসলিমাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের ছেলে।

এছাড়াও সন্ধ্যার দিকে উপজেলার রেহাই পুখুরিয়া গ্রামের মাসুদ এর ছেলে ছাত্রলীগ কর্মী মুত্তাকিন হোসেন (২১)-কে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মাস্ক পরে কয়েকজন ছাত্রলীগ কর্মী মিছিল করছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’সহ শেখ হাসিনা ও শেখ মুজিবের নামে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যপারে জানতে চাইলে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল করায় রোববার বিকেলে দুজনকে আটক করা হয়েছে। শাহজাদপুর থানার একটি মামলায় কোর্ট এ প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow