সিরাজগঞ্জে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার (৮ জুন) সকাল ৭টা ১০ মিনিটে র্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আশরাফুল ইসলাম (৪০)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত গফুর শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
What's Your Reaction?